1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রের কোন বাহিনীকেই বিচারবহির্ভূত হত্যার জন্য দায়মুক্তি দেয়া যাবে না' ঃ সিপিবি নওগাঁ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রাষ্ট্রের কোন বাহিনীকেই বিচারবহির্ভূত হত্যার জন্য দায়মুক্তি দেয়া যাবে না’ ঃ সিপিবি নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৭৬ বার

কাজী কামাল হোসেন,নওগাঁঃ
নওগাঁ জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা বলেছেন রাষ্ট্রের কোন বাহিনীকেই বিচার বর্হিভূত হত্যার জন্য দায় মুক্তি দেয়া যাবে না। বিচার বহির্ভূত হত্যাকান্ড বিচারহীনতার নামান্তর। এটা চরম অপরাধ এবং সংবিধানের সুস্পষ্ট লংঘন। আমরা স্বাধীনতা অর্জন করেছি বিনা বিচারে মরার জন্য নয়।

মেজর (অবঃ) সিনহাসহ বিচারবহির্ভূত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, দায়ীদের উপযুক্ত শাস্তি ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার(১৩ আগস্ট) বিকেলে শহরের ব্রিজের মোড়ে বাম গণতান্ত্রিক জোটে নওগাঁ জেলা শাখার বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, যুব নেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net