1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং মিতালি ক্লাব এর যৌথ উদ্যোগে গুমানমর্দন ইউনিয়নে বৃক্ষরোপন অভিযান-২০২০ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং মিতালি ক্লাব এর যৌথ উদ্যোগে গুমানমর্দন ইউনিয়নে বৃক্ষরোপন অভিযান-২০২০ সম্পন্ন

জেসমিন বাপ্পি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৭০ বার

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং হাটহাজারি উপজেলার মিতালি ক্লাবের যৌথ উদ্যোগে ৪ নং গুমানমর্দন ইউনিয়নে বৃক্ষরোপন অভিযান-২০২০ সম্পন্ন হয় ২৯ আগস্ট। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর লায়ন্স জেলার ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন সমিহা সলিম। উদ্বোধনকালে তিনি বলেন, মানুষের অস্থিত্ব রক্ষার এবং পরিবেশ বিপন্নতা রুখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তিনি সকলকে গাছ লাগানোর আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন হুমায়রা শিমুল,সহসভাপতি লায়ন জামাল উদ্দিন, সচিব লায়ন আবেদা বেগম,লিও ক্লাব সভাপতি লিও খাবির উদ্দিন প্রভাত, সহসভাপতি লিও রেজাউল করিম ইফতি, লিও মরিয়ম কোরাশি, ক্লাব সচিব লিও মোঃ মামুন, ক্লাব ট্রেজারার লিও আবু বক্কর, লিও আরেফিন, মিতালি ক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি মুহাম্মদ শাকের উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকবর হায়দার চৌধুরী, ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ আরিফসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

বাংলাদেশ বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানীর সহায়তায় প্রাপ্ত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন জাতের প্রায় ৫০০ গাছের চারা রোপন করা হয়। গবাদি পশুর হাত থেকে গাছকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়ে চারপাশে বেঁড়া দেওয়া হয়।
এসময় লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট পক্ষ থেকে লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিট এর সভাপতি লায়ন পারভিন মাহমুদ এফ.সি.এ, এম.জে.এফ. ও বাংলাদেশ বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net