1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

এশান নামাজ শেষে মোনাজাত চলাকালেই বিস্ফোরণে এক মুহূর্তেই মসজিদে ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এশান নামাজ শেষে মোনাজাত চলাকালেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে একাধিক এসির। মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকে। মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লীদের আত্মচিৎকার। পরে আশেপাশের লোকজন দিয়ে তাদের উদ্ধার করে। তাদের অনেকের শরীরের কাপড় ছিল না। আগুনে পুড়ে যায় শরীরের কাপড়গুলো।

স্থানীয়রা জানান, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হয় লোকজন। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net