1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আ'লীগ ৩ প্রার্থীর নাম প্রস্তাব: বিএনপি নীরব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আ’লীগ ৩ প্রার্থীর নাম প্রস্তাব: বিএনপি নীরব

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৩ বার

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ দলীয় ৩ প্রার্থীর নাম প্রস্তাব করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দলীয় প্রার্থী নির্ধারণে বিশেষ এক বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের তিন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জহির আহমদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতী।

মনোয়নের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান বাদশা বলেন, উপজেলা আ’আলীগ ৩ জনের নাম প্রস্তাব করে জেলা আ’লীগে প্রেরণ করা হয়েছে। জেলা আ’লীগ কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করবেন। কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড যাকে চূড়ান্ত করে প্রার্থী করবেন তার পক্ষে আমরা কাজ করব।

উপজেলা আ’লীগের সি: সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ‘নির্বাচনে মনোনয়ন দাখিল আগামী ২৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩ অক্টোবর এবং ভোট গ্রহণ করা হবে ২০ অক্টোবর। নির্ধারিত সময়সূচী অনুযায়ী চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয় এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ২৩ সেপ্টেম্বরের আগ পর্যন্ত অফিস চলাকালীন এবং বন্ধের দিন হলেও সকাল ৯টা থেকে বিকাল ৫টার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে।

উপজেলা বিএনপি’র একাধিক নেতার সাথে যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৩ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুল রহমান মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net