1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংক পিয়ন মোস্তফা দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ব্যাংক পিয়ন মোস্তফা দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪১৯ বার

সৈকত সম্রাট :
নাংগলকোট কৃষি ব্যাংক পিয়ন মোস্তফা মজুমদার দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক । গ্রামের বাড়ি নাংগলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের বাম গ্রামে । গ্রামের বাড়িতে অর্ধ কোটি খরচ করে অট্টালিকা প্রাসাদ করেছেন । বাইশ লাখ টাকা খরচ বড় ছেলেকে রাজকীয় বিয়ে করিয়েছেন । ছেলের বউ ইতালি ইমিগ্রেন্ট । ছেলেকে ইতালী পাঠাতে বিশাল অংকের টাকা খরচ করে বিয়ের কাজ সম্পৃর্ণ করে ।
চাকরি জীবন শুরু থেকে একই শাখায় চাকরি করার সুবাদে কোটি টাকা হাতানোর সুযোগ পেয়েছেন বলে অনেকেই মন্তব্য করেন । তার আপন বড় ভাই রুহুল আমিন মজুমদার এই শাখায় ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসলে ছোট ভাই পিয়ন মোস্তফার দুর্নীতি ও অনিয়ম দেখে নিজ চেষ্টায় বদলি হয়ে চলে যান ।
দীর্ঘদিন একই শাখায় চাকরি করার সুযোগে প্রচুর গ্রাহকদের সাথে তার সখ্যতা গড়ে উঠে । কৃষি লোনে লোনের অর্ধেক টাকা বিভিন্ন অফিসারদের কথা বলে হাতিয়ে নেন ।
এভাবে হাতিয়ে নিজ গ্রামে আলিশান বাড়ি, ছেলেকে প্রচুর টাকা খরচ করে রাজকীয় বিয়ে ও বিদেশে পাঠানো সহ রাজধানী ঢাকাতে নিজ নামে, ছেলে মেয়ে ও মেয়ের জামাইয়ের নামে কয়েক কোটি টাকার সম্পদ করেছেন । সম্পদ ক্রয়ে টাকার উত্সহ জানতে চাইলে বলেন, মেয়ের জামাই কোটপতি? ছেলে ইতালি থাকে ইত্যাদি ইত্যাদি ! অথচ, গ্রামের বাড়ির দালান এবং ছেলের বিয়ে এবং বিদেশ অনেক আগেই ?
মোস্তফা মজুমদারের বড় হাতিয়ার তিনি বাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । এ দোহাইতে তিনি একচেটিয়া এলাকায় আধিপত্য বিস্তার করছেন । তার ছোট ছেলে মোঃ কামরুল বাপের দলীয় পদের জোরে এলাকায় চুরি, ডাকাতি ও ইয়াবা বিক্রি সহ সকল অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন ।
সরকারি অর্থায়নে এডিপি আওতায় 2017-2018 অর্থ বছরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ (? ) করে সরকারি নিয়ম লংঘন করে নিজ দালান রক্ষা করতে পুকুরের গার্ড ওয়াল করেছেন । আবার দাবি করেন নিজ টাকায় করেছেন ! অথচ, উপজেলায় তার বাড়ির পাশে রাস্তা রক্ষার্থে পুকুরের গার্ড ওয়ালের নামে টাকা বরাদ্দ আছে ।
মোস্তফা মজুমদারের বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি উক্ত এলাকায় সংসদ সদস্য মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সাথে ওয়ার্ড সভাপতির পরিচয়ে ফটোসেশন করে সেই ছবি ব্যাংকের উধ্বতর্ন কর্মকর্তাদের দেখিয়ে মন্ত্রীর ভয় প্রদর্শন করেন । ফলে উধ্বতর্ন কর্মকর্তারা তার ভয়ে তটস্থ থাকেন ।
তার ছেলের ইয়াবা ব্যবসার খবর পেয়েও আইন প্রয়োগকারী সংস্থা কোন ব্যবস্থা নেয়না ।
এলাকাবাসী দুর্নীতিবাজ মোস্তফা মজুমদারের দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ করার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুদকের দৃষ্টি আকর্ষণ করছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net