1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বড় বোনের প্রতারণা থেকে মুক্তি পেতে ছোট বোনের আর্তনাদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তিতাসে বড় বোনের প্রতারণা থেকে মুক্তি পেতে ছোট বোনের আর্তনাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় বড় বোনের প্রতারণা থেকে বাঁচতে স্থানীয় সাংবাদিকদের কাছে আর্তনাদ করেন ছোট বোন সাবেক ইউপি সদস্য রত্না আক্তার। রত্না আক্তার উপজেলার বন্দরামপুর গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে ও উক্ত গ্রামের দুই বারের সাবেক ইউপি সদস্য।

রত্না আক্তার মৌখিক অভিযোগ করে বলেন, তার বড় বোন শাহিদা, বোন জামাই মোশারফ ও তাদের ছেলে কামরুজ্জামান ইমরান মিলে ব্যাংক থেকে লোন তুলে দিবে বলে মর্গেজ দলিলের নামে প্রতারণা করে রত্না নামের ৭২ শতক জায়গা রেজিস্ট্রি করে নিয়ে নেয় এবং একাধিক চেকে স্বাক্ষর নিয়ে উল্টো তার নামে মামলা করে দিয়েছে বলে এমন অভিযোগ তুলেন। তিনি আরো অভিযোগ করে বলেন, বিষয়টি যখন আমি বুঝতে পেরেছি যে আমার সাথে প্রতারণা করা হয়েছে তখন আমি স্থানীয় ইউপি সদস্য শাহ আলমকে অবগত করলে শাহ আলম মেম্বার আমাকে আশাস্ত দেন বিচার করে দিবে কিন্তু বিচার না করে মেম্বারসহ মোট ৪জনে আমার বোন শাহিদার কাছ থেকে ২৮ শতক জায়গা কিনে নিয়েছে।

এছাড়াও আমার নামে মাছ মারার একটি মিথ্য মামলা দিয়ে হয়রানী করে আসছে। এসময় রত্না কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন তার কোন ছেলে-মেয়ে ও স্বামী নেই বর্তমানে আমার এক হাত-এক পা অপোষ ঠিক মতো হাটতেও পারেনা। তিনি দাবি জানিয়ে বলেন, স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া সুদৃষ্টি দিলে এবং সঠিক বিচার করলে তার পিতার দেয়া বাড়িটি ফিরে পাবো।

এদিকে শাহ আলম মেম্বার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, রত্না মেম্বারের সাথে যায়গা জমিন নিয়ে আমার কোন প্রকার বিরোধ নেই, আমি রত্না মেম্বারের বড় বোন শাহিদার কাছ থেকে সাবকাবলা দলিল মুলে ৮ শতক ভূমি ক্রয় করেছি এবং শাহিদার দলিল বাতিল হলে আমার দলিলও বাতিল হবে। এতে আমার কোন আপত্তি নেই। তবে শাহিদার ছেলে ইমরান বিদেশ পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে নিঃস্ব করেছে এমনটা আমি জানি। অপর দিকে রত্না মেম্বারের বোন জামাই মোশারফ বলেন, রত্নার কাছ থেকে আমার স্ত্রী শাহিদা ৭২ শতক ভূমি নগদ টাকা দিয়ে ক্রয় করেছে, সেই ভূমি আমার স্ত্রী বিক্রি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net