1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে স্ত্রীকে হত্যা ও গুমের চেষ্টায় পুলিশ আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বাগেরহাটে স্ত্রীকে হত্যা ও গুমের চেষ্টায় পুলিশ আটক

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৬২ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফলবাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন স্ত্রীকে হত্যার পর গুম করতে গিয়ে পুলিশের হাতে আটক হন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান তাফালবাড়ী বাজার এলাকায় সাদ্দামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে কনেস্টবলের স্ত্রীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করেন। এ সময় কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়েছে।

জানা যায়, সাদ্দাম (বাচ্চাসহ স্বামী পরিত্যাক্ত) তার দ্বিতীয় স্ত্রী জোসনাকে পারিবারিক কলহের জেরে হত্যার পর লাশ গুম করতে হাত ও মাথা বিচ্ছিন্ন করে বস্তায় ভরে রাখে। তবে গুমের আগেই আটক হন। জোসনার বাড়ী খুলনার রুপাসা উপজেলায় এবং কনস্টেবল সাদ্দামের বাড়ী সাতক্ষীরা আশাশুনী এলাকায়। তার প্রথম স্ত্রী সাদ্দামের বাড়ী সাতক্ষীরায় সাদ্দামের বাবা-মায়ের নিকট থাকে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, মধ্য রাতেই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সাদ্দম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net