1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে ঃ মজিবুর রহমান মঞ্জু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে ঃ মজিবুর রহমান মঞ্জু

বিশেষ প্রতিবেদকঃ শ্যামল বাংলা ডট নেট|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বার

নারী নির্যাতন ও ধর্ষণের সাথে যারাই যুক্ত থাকুক, যে রাজনৈতিক পরিচয়ই বহন করুক না কেন, তাদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের কে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। গতকাল নয়া পল্টন যাদু মিয়া মিলনায়তনে একটি স্বরন সভায় এবি পাটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান। দেশে সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন ধর্ষণ, যৌন নিপীড়ন যারা করছে তারা ক্ষমতাবান। তারা মনে করছে তারা যা খুশী তা করতে পারে। যত অপরাধই করুক তাদের কোন কিছু হবেনা। অপরাধী চক্রের এই অবৈধ ক্ষমতার বাহাদুরীর বিরুদ্ধে জনতার সম্মিলিত শক্তি ও ক্ষমতা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এই অনাচার দুর হবে।

স্বরণ সভায় এবি পাটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মজিবুর রহমান মঞ্জু কে জাতীয় জনতা ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, বিএফইউজে-বাংলাদেশ এর সাবেক কাউন্সিলর, ডিইউজে সদস্য, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনীতিক, লেখক গবেষক ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বিশিষ্ট সাংবাদিক, ও ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষক এহসানুল হক জসীম, এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ফোরামের যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল খান, যুগ্ম আহবায়ক সাংবাদিক ও কলামিস্ট জাকির হোসেন, সদস্য মোক্তার হোসেন, সদস্য তরিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবর্ধিত অতিথি মজিবুর রহমান মঞ্জু বলেন- প্রায় একমাস আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের দ্বারা এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও করার খবর ফেসবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ভাইরাল হয়েছে গত রোববার। এ সংবাদে আমরা স্তম্ভিত ও হতাশ। মঞ্জু বলেন আমরা বিবস্ত্র হয়েছি ২০১৮ সালের নির্বাচনেও। সে সময় সূর্বর্ণচরে নারী ধর্ষণের ঘটনার বিচার আজও হয়নি। দীর্ঘ দিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে এই রাষ্ট্রে ধর্ষণ-শ্লীলতাহানির বিচার হয়না। প্রতিবারই আমরা বিচারের দাবিতে রাস্তায় নামি, তারপর টনক নড়ে। এবার নোয়াখালীর নারী ধর্ষণ চেষ্টার ঘটনা ৩২ দিন আগের। এত দিন কিছুই হয়নি জড়িতদের। এমনকি মামলা করতেও সাহস পায়নি নির্যাতিতা নারী বা তার পরিবার। যখনই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসে তখন প্রতিবাদ শুরু হলো এবং টনক নড়ল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net