1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪১৪ বার

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরে ঢাকা নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১ ৪৮৬৫) ও কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ট-১৮ ০২৩০) মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র কবস্থানের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানের ড্রাইভার মো. শরিফুল ইসলাম (৫০), বাসের যাত্রী মদন কাজী (৮০), ওমর আলী (৭০), রঞ্জন দাস (৪৫) ও হাজী দেওয়ান মান্নান (৭৩) নামে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ষোলঘর কবরস্থানের সামনে বেপরোয়া একটি কাভার্ড ভ্যান রাস্তার উল্টো দিকে গেলে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের ড্রাইভারসহ বাসের ৪ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাভার্ড ভ্যানের ভুলের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সঞ্জয় কুমার বিশ্বাস জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net