1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫৬৮ বার

ফটিকছড়ি থেকে ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নানুপুর লায়লা কবির (ডিগ্রি) কলেজ সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

২৫ অক্টোবর সকাল ৯টায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচী সূচনা করা হয়। এরপর ফটিকছড়ির বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষথেকে শোক র‌্যালী, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় নানুপুর ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।

স্মরণ সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুমের একমাত্র কন্যা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
বিশেষ অতিথি ছিলেন মরহুমের ছোট ভাই ও জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার।
বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বশর, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু প্রমুখ।

দুপুরে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে জেয়াফতের আয়োজন করা হয়। জেয়াফতে দলের নেতা কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net