1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাধারণ সম্পাদক পদ ফিরে পেলো চকরিয়ার ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা

সাধারণ সম্পাদক পদ ফিরে পেলো চকরিয়ার ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৩১ বার

চকরিয়া প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নিয়েছে। সেইসাথে তাকে পুনরায় স্বপদে বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার ২৯অক্টোবর কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক প্যাডে জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে দাবি করা হয়, ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেলের আবেদনের প্রেক্ষিতে এবং তাকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বহাল রেখে সাংগঠনিক কাজ করার সুযোগ দিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আলহাজ্ব জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেলকে সাধারণ সম্পাদক পদে বহাল করে অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নেয়া হয়। বিবৃতি সূত্রে আরো বলা হয়, চকরিয়া উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা ও দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন কমিটি সমূহের সম্মেলন বাস্তবায়ন করতে নির্দেশ প্রদান করে জেলা ছাত্রলীগ। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net