1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রূপগঞ্জে তারেক রহমানের সাথে ভার্চয়াল মিটিং : দিপু ভূঁইয়া ও দুলাল সহ সহ ১০১ নেতাকর্মীর নামে নাশকতার মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

রূপগঞ্জে তারেক রহমানের সাথে ভার্চয়াল মিটিং : দিপু ভূঁইয়া ও দুলাল সহ সহ ১০১ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

রূপগঞ্জ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩২৬ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দলটির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়াসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর রহমান আমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে দিপুসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইলে দিপু ভূইয়ার বাড়ি থেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিদের মধ্যে বাকি ১০ জন হলেন- জেলা যুবদলের সেক্রেটারি গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনি। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, দিপু ভূইয়ার উল্লেখিত ১১ জনসহ অজ্ঞাত আরো ৯০ জন মিলে বিদেশে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঘঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকা- করার লক্ষ্যে বাসায় ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে শলাপরামর্শ করছিল।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এদিকে ঘটনাস্থলে থাকা একাধিক নেতা জানান, পুলিশের একটি টিম দিপু ভূইয়ার বাড়ি ঘিরে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে লোকজনদের সরিয়ে দেয়। যে ল্যাপটপ ও প্রজেক্টরে ভার্চুয়াল বৈঠক হচ্ছিল, সেগুলো নিয়ে যায়। এর কয়েক বছর আগে এ দিপু ভূইয়ার বাসায় মেজবানী করতে দেয়া হয়নি। এছাড়া ছাত্রলীগের লোকজন একবার হামলা করে গুলিও ছুড়েছিল। মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া এ ব্যাপাওে জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাথে উপজেলা যুবদলের মিটিং চলছিল। আমার থাকার কথা ছিল। আমি থাকতে পারি নাই। আমারসহ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net