1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৮৫ বার

তৃণমূলের উন্নয়ন করারই ছিল বঙ্গবন্ধুর সমবায় ভাবনার মূল লক্ষ্য। মুজিববর্ষে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু আদর্শ গ্রাম’ প্রতিষ্টিত হচ্ছে। যেখানে গ্রামীণ আবহে শহরের সকল সুবিধা পাবেন জনগণ। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।” শনিবার দুপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বাগেরহাটে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এডিসি খোন্দকার জিয়াউল করিমের সভাপতিত্বে অনুষ্টিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিডিএলজি দেবপ্রসাদ পাল।

সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা সমবায় কর্মকর্তা এস,এম, আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এসপি পংকজ চন্দ্র রায়। আরও বক্তব্য রাখেন, কালব লিমিটেডের ব্যবস্থাপক ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার, বাগেরহাট ক্যাবের সভাপতি বাবুল সরদার, সমবায়ী সামছুর রহমান, ঝিলাম তালুকদার প্রমুখ।

শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরষ্কার পান কল্যানী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিঃ, মোংলা, বাগেরহাট এবং জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মল্লিকেরবেড় ইউনিয়ন বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ঝিলাম তালুকদারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চত্ত্বর এবং রেলকলোনী পয়বর্জ্য শ্রমজীবী সমবায় সমিতি লি: এর চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net