1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ড: বসতঘরসহ গবাদিপশু পুড়ে অঙ্গার! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ড: বসতঘরসহ গবাদিপশু পুড়ে অঙ্গার!

বাঁশখালী প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩০৬ বার

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

সোমবার আনুমানিক ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মনছুরের বাড়িতে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় মোহছেন আলীর ছেলে ছগির, আবু তাহের ও তাদের বোন জামাই। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বাঁশের বেড়া সমেত টিনের চালা সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, তাদের বসতঘরের রান্নার চুলা থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাত ৩ টার সময় অগ্নিকান্ডের ঘটনায় কোন রকমভাবেই পরিবারের সদস্যরা বের হতে পারলেও সর্বস্ব পুড়ে যায়। এতে গরু-ছাগল সহ ১০টি গৃহপালিত পশু পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় উভয় পরিবারের নগদ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব প্রতিবেদককে জানান, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা টিম সহ ঘটনাস্থলে পৌছার আগেই তাদের সর্বস্ব পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net