1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে ১শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

তাড়াইলে ১শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৬১ বার

কিশোরগঞ্জের তাড়াইলে ১শত পিছ ইয়াবাসহ জুয়েল রানা (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

জানা গেছে,শনিবার(১৪নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটের দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউতি ইউনিয়নের নোয়াগাঁও সরকারী আবাসনের ৮নং ঘরের সামনে থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল রানাকে গ্রেফতার করে।ধৃত জুয়েল রানা পার্শবর্তী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

ডিবি’র এসআই রাজীব আহমেদ(পিপিএম) এর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই নেছার উদ্দিন, এএসআই মনির হোসেন।

মাদক ব্যবসায়ী জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০( ক) ধারায় তাড়াইল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নং-১১।

এসআই রাজীব আহমেদ(পিপিএম) জানান,মাদক ব্যবসায়ী জুয়েল রানার বিরুদ্ধে নেত্রকোণা জেলার
কেন্দুয়া থানায় মাদকের মামলা রয়েছে।তিনি আরও জানান,জুয়েল রানা ডিবি হেফাজতে আছে।রবিবার (১৫নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net