1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বার ভিপি হওয়ার লড়াইয়ে কিশোরগঞ্জের বশির - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বার ভিপি হওয়ার লড়াইয়ে কিশোরগঞ্জের বশির

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯১ বার

মালয়েশিয়ার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে এবারও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচন করছেন বাংলাদেশের শিক্ষার্থী হাফেজে কোরআন বিশ্ববিদ্যালয়টির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বশির ইবনে জাফর।

দ্বিতীয়বার ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হওয়ার প্রত্যয় নিয়ে ২০২১ সেশনের জন্য তিনি নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। বশির ইবনে জাফর এর বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া গাছবাজার এলাকায়।

বশির ইবনে জাফর মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজির মোবাইল কম্পিউটিং স্পেশালিজম বিভাগে অধ্যয়নরত। কওমি মাদরাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি কোরআনে কারিমের হাফেজ।

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ২০১৮ সালে স্কলারশিপ নিয়ে তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতে যান।

মালয়েশিয়ার প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও আটটি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে।

গত বছরের ৫ ডিসেম্বর ২০২০ সেশনের জন্য অনুষ্ঠিত মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে আট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হন বশির ইবনে জাফর।

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বর্তমান মেয়াদে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।দ্বিতীয় মেয়াদেও তিনি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য ভাল কিছু করতে চান। এজন্যে তিনি পুনরায় ভিপি পদে প্রার্থী হয়েছেন।

আগামী ১ থেকে ৪ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভিপি পদে বশির ইবনে জাফর ছাড়াও একাধিক বিদেশী ও স্থানীয় শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে বশির ইবনে জাফর বলেন, ‘গতবারের মতো এবারও আমার বিশেষ দৃষ্টি থাকছে আমার নিজের দেশের শিক্ষার্থীদের প্রতি। তাদের সাপোর্ট সবসময়ই গুরুত্বপূর্ণ ছিলো। গত বছর তাদের ভোট আমার জয়ী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

এ বছর এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা গতবারের তুলনায় এ বছর বাংলাদেশি শিক্ষার্থী বেশি। আর তাদের প্রতি আমার আবেদন থাকবে আমাকে আবারো তাদের সর্বোচ্চ সহযোগিতা উপহার দিয়ে জয়যুক্ত করবেন।

এছাড়া এ বছর যেহেতু আমি প্যানেল ভিত্তিক নির্বাচন করছি, ক্রীড়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আরো দুজন বাংলাদেশি শিক্ষার্থীকে রেখেছি। সুতরাং বাংলাদেশী শিক্ষার্থীদের ভোটগুলো আমরা পাবো সে আশা ও বিশ্বাস তাদের প্রতি রাখছি। তবে এর বাইরেও অন্যান্য সকল দেশের উল্লেখযোগ্য ভোটও পাবো বলে বিশ্বাস করি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net