1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্ভাগ্য আমরা মওলানা ভাসানীর মতো সাহসী হইনি: ডা. জাফরুল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

দুর্ভাগ্য আমরা মওলানা ভাসানীর মতো সাহসী হইনি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “আমরা সবাই জানি, সরকার আমাদের সবার কণ্ঠরোধ করে রেখেছে। গণতন্ত্র কবরে শায়িত। এটাকে কেবল মাটি দেওয়ার অপেক্ষা। যদি আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, তাহলে সবার সম্মিলিতভাবে আন্দোলন করা ছাড়া কোনো উপায় নাই। আজ চারিদিকে যে অরাজকতা, বাংলাদেশকে যেভাবে মাফিয়া জগতে নিয়ে যাচ্ছে, আমরা ভারতের সিকিমে পরিণত হয়ে যাব।”

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

এ সময় মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. জাফরুল্লাহ আরও বলেন, “তিনি একমাত্র রাজনৈতিক নেতা, যিনি নিজের কোনো স্বার্থ দেখেননি। জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি। মওলানা ভাসানীর কাছে আমাদের একটি আবেদন, আমাদের সাহস দাও। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য- তোমার পথ অনুসরণ করে আমরা রাস্তায় থাকব।”

‘গণতন্ত্র উদ্ধারে’ সবার সম্মিলিত অংশগ্রহণ প্রত্যাশা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমরা রাওয়ালপিন্ডি ছেড়েছি ভারতের দালালি করার জন্য নয়। ভারত বিভিন্নভাবে এ দেশে অস্থিরতা সৃষ্টি করছে। এসবের একমাত্র পথপ্রদর্শক মওলানা ভাসানী। তার পথেই আমরা অগ্রসর হব। তাঁর সাহসেই এ জাতির মুক্তি।”

এ সময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net