1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় করোনা ভাইরাসের টেষ্টের রেজাল্ট ৩০ মিনিটেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

গাইবান্ধায় করোনা ভাইরাসের টেষ্টের রেজাল্ট ৩০ মিনিটেই

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তে গাইবান্ধায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। আর করোনার ভাইরাসের রেজাল্ট মিলবে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই । আজ স্বাস্থ্য মন্ত্রীর উদ্বোধনের পর পরেই আজ শনিবার সকালে ১১টা ২০ মিনিটে গাইবান্ধা সিভিল সার্জন অফিস চত্বরে অবস্থিত অ্যান্টিজেন পরীক্ষাগারে প্রথম দিন ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, অ্যান্টিজেন পরীক্ষার জন্য ৫শ’ কিট আনা হয়েছে। রোগীর সংখ্যা অনুযায়ী পরবর্তীতে আরও কিট আনা হবে। নমুনা সংগ্রহের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানানো সম্ভব হবে।

মানুষের শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে কারো শরীরে করোনার ভাইরাস রয়েছে কীনা তা শনাক্ত করা যায়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরীক্ষা করোনার র‌্যাপিড টেস্ট নামেও পরিচিত। তবে সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিলেও অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়নি।

গাইবান্ধা আধুনিক সদও হাসপাতালের তত্বাবধায়ক ডা. আসাদুজ্জামান জানান, এই সুবিধা দেশের ১০ জেলাগুলোর মধ্যে গাইবান্ধা পেল। এতে করে জেলার মানুষজন আগে যে ভোগান্তিতে পড়তো এবং টেস্টেও ফলাফল নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net