1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ বার

মুজিব জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদে সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর সহ আরো অনেক ।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারো মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানে বিষয়। আমরা মৌলবাদী গোষ্ঠীকে হুশিয়ার করছি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হবে, স্থাপিত হবে। যারা এর বিরোধিতা বা কোনো ধরনের অপচেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net