1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে যুবলীগ নেতা জাষ্টিজের বিরুদ্ধে মাদক কেনা বেচার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শ্রীনগরে যুবলীগ নেতা জাষ্টিজের বিরুদ্ধে মাদক কেনা বেচার অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার

শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা
জাষ্টিজ খানের বিরুদ্ধে মাদক কেনা বেচা ও সেবনের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে
আসলে নেতাকর্মী ও স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এর আগে শ্রীনগর উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক ও হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
পদপ্রত্যাশী জাষ্টিজ খানের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
হলে জনমনে প্রশ্ন উঠে। গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক
সম্মেলনে জাষ্টিজ খান যুবলীগের সাধারণ সম্পাদকের প্রার্থী ঘোষনা দেয়।

স্থানীয়রা জানায়, হাঁসাড়া গ্রামের মৃত মতিন খানের ছেলে জাষ্টিজ খান এলাকায় বিভিন্ন
অনুষ্ঠানে লাইটিংয়ের (বাতি) কাজ করেন। হাঁসাড়া বাজারে তার একটি দোকান আছে।
এখানেই তিনি বেশীর ভাগ সময় বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক
একটি সূত্র জানায়, জাষ্টিজ খান আওয়ামী লীগের রাজনীতি করায় অত্র এলাকা দাপিয়ে বেড়ান।
মাদক কেনা বেচার কাজে তার একটি সিন্ডিকেট রয়েছে। এতে করে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ
খুলতে চায়না। কিছুদিন আগে জাষ্টিজের মাদক সেবনের একটি দৃশ্য ফেইসবুকে ভাইরাল হলে
এলাকায় সমালোচনার ঝড় উঠে।

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনের কাছে জানতে
চাইলে তিনি বলেন, জাষ্টিজ খান এক সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হিসেবে
দায়িত্ব পালন করে গেছেন। তিনি এখন এই কমিটিতে নেই। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ
উঠা লজ্জাজনক।

এব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন জানান, মাদকের সাথে জড়িত থাকার
প্রমান পাওয়া গেলে যুবলীগের কমিটিতে শুধু জাষ্টিজ খান কেন, কোন নেতাই কমিটিতে
ঠাই হবেনা। হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের প্রার্থী ও সাবেক
স্বেচ্ছাসেবক লীগ নেতা জাষ্টিজ খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতির
মাঠে আমাকে হেয় করার লক্ষ্যে কিছু লোক আমার বিরুদ্ধে অপ্রচার করে বেড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net