1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ বার

মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ৭ডিসেম্বর সোমবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। এছাড়া জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আদর্শ কলেজ, মাগুরা পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্প অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

পরে আছাদুজ্জামান মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় মাগুরার বীর মুক্তিযোদ্ধারা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net