1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৯ বার

বাংলাদেশের র্সব দক্ষিনে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার নবগঠিত মৌডুবী ইউনিয়নে অবস্থীত জাহাজমারা সমুদ্র সৈকত, সৈকত ঘিরে রয়েছে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি, যাতায়াত ব্যবস্থা খারাপ হলেও দিনদিন এখানে র্পযটকের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে এসব স্থানে যদি র্পযটন কেন্দ্র গড়ে উঠে তাহলে র্পযটকদের যাতায়াত সহজ হতে পারে, আর সরকারও আয় করতে পারে বিপুল পরিমান রাজস্ব। উপজেলা সদর থেকে জাহাজমারা সমুদ্র সৈকত পনেরো কিলোমিটার দূরে জাহাজমারার চরবগলা স্লুইসগেট স্টেশন থেকে এক কিলোমিটার দুরে ভেড়িবাঁধের বাহিরে বঙ্গোপসাগরের মোহনায় প্রাকৃতিক সৌর্ন্দয নিয়ে জেগে আছে দেশের সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত। সমুদ্রতীরে র্দীঘ সৈকতের পাশে রয়েছে বন বিভাগের ঘন বনাঞ্চল। এসব বনে পাখির মেলা। বক,চিল,মাছরাঙ্গা,পানকৌড়ি,টিয়া,ময়না,ঘুঘু সহ আরো কত পাখি রয়েছে। এখানে শীতকালে অতিথী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে মন। সমুদ্রের ঢেউ আর সবুজ প্রকৃতি এ-এলাকার পরিবেশকে করে তুলেছে মোহনীয়। র্পযটক মৌসুম এলেই নৌ পথে কিছু ট্রলর আর সরক পথে মটরসাইকেল যোগে র্পযটকদের নিয়ে জাহাজমারায় যাতায়াত করে কিছু ট্রলার এর মালিক ও মটরসাইকেল চালকরা । চারদিকে সমুদ্রের জলরাশি আর লাল কাঁকরাদের ছুটোছুটি। শেষ বিকালে দিগন্ত রেখায় র্যূযাস্তের দৃশ্য। ভোরের কুয়াশার আভা ভেদ করে পূর্ব আকাশের বুক চিরে লাল র্সূয ওঠার মনোরম দৃশ্য। এর মাঝে সকাল – দুপুর বিকেল পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা দ্বীপ। নদী আর সাগরের জল আছড়ে পরেছে এ-দ্বীপের চারপাশে। চিকচিক বালিতে যেন ভোরের কোমল র্সূযের আলো ছড়ায়। সন্ধার আগ মুর্হূতে গোধূলী বেলার ম্লান আঁলোতে আকাশে রংধনু নদীর বুকজুড়ে মিতালী গড়ে তোলে । মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রান জুড়িয়ে যাবে আগত র্পযটকদের। প্রাকৃতিক সৌর্ন্দযের আর্কষনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে র্পযটকেরা এসব স্থানে আসেন কছিুটা প্রশান্তির খোঁজে। জাহাজমারা সমুদ্র সৈকত ছবির মতই সুন্দর এখানে যেমন রয়েছে নৈর্সগিক রুপ তেমনি রয়েছে নদী পুকুর ও বিলে দেশীয় বিবিন্ন প্রজাতির সামূদ্রিক সুস্বাদু মাছের ছড়াছড়ি। এছাড়াও পাওয়া যায় দেশী হাঁস-মুরগি গরু, মহিষের দুধ ,দই,শীতকালীন খেজুরের রস পাওয়া যায়। রয়েছে নানান রকম সাক-সবজি । সৈকতের পাশেই বালুর ধুমে পাওয়া যায় আগাম তরমুজ। বিভিন্ন সময় র্পযটক আসলেও দেখা যায় ঈদ, কুরবানির ,ও রাশ র্পূনিমা সহ সকল উৎসবের সময় জাহাজমারা সমুদ্র সৈকতে হাজারো র্পযটকের ভীর জমে থাকে।

স্থানীয়দের দাবি ,জাহাজমারাকে র্পযটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। র্পযটন শিল্পের বিকাশ ঘটলে তৈরি হবে নতুন র্কমসংস্থান। র্অথনৈতিক উন্নায়নেও এগিয়ে যাবে এ অঞ্চল এমনটাই মনে করেন সচেতন মহল।
স্থানীয় সংগঠন ভূইয়াকান্দা যুব ফেডারেনের সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। এখানে শুধু দরকার মানসম্মত আবাসিক হোটেল। তাহলে দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা সারাদিন বীচে গুড়াগুরি করে ভালো ভাবে রাত্তি জাপন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net