1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন জিএম মীরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

চৌদ্দগ্রামে পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন জিএম মীরু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জি এম মীর হোসেন মীরু। বুধবার হোটেল নূর মহলে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি। উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন চৌধুরী, আলী হোসেন চেয়ারম্যান, শামসুল আলম মজুমদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারেক, মাহমুদুর রহমান খোকন, এছাক খাঁন, এডভোকেট জুলফে আলী, কামাল চৌধুরী, এনামুল হক খন্দকার, অধ্যাপক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, সৈয়দ আহমেদ খোকন, মাহবুব হোসেন মজুমদার, একরামুল হক, কাজী জাফর আহমেদ, হাজী জানে আলম, মাহফুজ আলম, জয়নাল আবেদীন খোরশেদ, জাফর ইকবাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, আ’লীগ নেতা এডভোকেট আব্দুল মান্নান, কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, কামরুল হাসান মুৃরাদ, কামরুল আলম মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা, যুব মহিলা লীগের জুলেখা বেগম, ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ। এর আগে জিএম মীর হোসেন মীরু, মো: মিজানুর রহমান, আকতার হোসেন পাটোয়ারী, নান্টু চন্দ্র দেবনাথ, আলমগীর হোসেন বিপ্লব, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আহমেদ খাঁ শামীম, এডভোকেট জলিল আহমেদ টিপু, তুষার পাটোয়ারী সহ মেয়রপ্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেন। চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলা আ’লীগের সর্বসম্মতিক্রমে জি এম মীর হোসেন মীরুকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, “গণতান্ত্রিক পন্থায় সকলের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সে মোতাবেক বক্তাগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। দশ জন প্রার্থীর মধ্যে জি এম মীর হোসেন মীরুর পক্ষে বেশিরভাগ বক্তাগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। তাই আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের প্রার্থী হিসেবে জি এম মীর হোসেন মীরুর নাম কেন্দ্রে পাঠানো হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net