1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাই বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা, র‌্যালি ও মাক্স বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমাই বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা, র‌্যালি ও মাক্স বিতরণ

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার

৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং মাক্স বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলা শাখা। ১০ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তাগন বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখার সভাপতি ডাঃ জয়নাল আবদীন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা চেয়ারম্যান, আবদুল মালেক।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখার নির্বাহী সভাপতি ডাঃ এম রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী, মোঃ নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি, মাহমুদুল হাসান রোম্মান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি কাজী মাসুদ আলম, যুগ্নসম্পাদক দেলোয়ার হোসেন মনির, লালমাই উপজেলা যুবলীগের সভাপতি ও বাগমার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি, আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ সহ লালমাই উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net