1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় বরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় বরণ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৩ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব-গঠিত জেলা পরিষদের সদস্য হিসেবে মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নিয়েছেন প্রেসক্লাব সদস্যরা।

আজ বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) সন্ধায় মানিকছড়ি প্রেসক্লাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদ আইনের সর্বশেষ সংশোধনী মোতাবেক ২০১৫ সালের ২৫ মার্চ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্বের চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা ৫ থেকে ১৫-তে উন্নীত করে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে সরকার। এর পর দীর্ঘ ৫ বছর ৮ মাস ১৫ দিন পর আজ ১০ ডিসেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন সদস্য পদে নির্বাচিত হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব’র পক্ষ থেকে ক্লাবের হল রুমে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা বরণ করেন প্রেসক্লাব সদস্যরা।

এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য মো. মনির হোসেন, মো. আলমগীর হোসেন, মো. ইসমাঈল হোসেন, মিন্টু মারমা, মো. জাকির হোসেনসহ সংবাদকর্মী মো. রবিউল হোসেন ও মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন আবেগে আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রিয় নেতা কুজেন্দ্র লাল ত্রিপুরার আর্শিবাদ ও আ.লীগ পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুমোদনে আমি আজ ত্যাগের ফসল হিসেবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা, প্রিয় নেতা কুজেন্দ্রলাল ত্রিপুরাসহ দলের প্রতিটি সদস্য ও আমার প্রাণের প্রতিষ্ঠান প্রেসক্লাব’র সকল সদস্যের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকল সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net