1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে চম্পকদী ফুটবল লীগ-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সিরাজদিখানে চম্পকদী ফুটবল লীগ-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলন্তিকা সংসদ কর্তৃক আয়োজিত চম্পকদী ফুটবল লীগ-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলার চলন্তিকা সংসদ মাঠে চম্পকদী লায়ন্স বনাম চম্পকদী নাইট রাইডার্স অংশ নেয়।
খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।
ফলে ৪০ মিনিটের সময়সীমা শেষে খেলা ট্রাইবেগারে ৩-২ গোলের ব্যাবধানে চম্পকদী লায়ন্স চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দল চম্পকদী লায়ন্সকে ৩২ইঞ্চি স্মার্ট টিভি ও রানার আপ দল চম্পকদী নাইট রাইডার্সকে ৩২ইঞ্চি এলসিডি টিভি পুরস্কৃত করা হয়।
খেলাটি চলন্তিকা সংসদ চম্পকদীর সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। মোঃ দ্বীন ইসলামের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, জৈনসার ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ লুৎফর রহমান, ইছাপুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সুমন মিয়া, উপজেলা বেসরকারি হসপিটাল এন্ড ডায়াগনেষ্টেক ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, লতিফ নিটিং মিলস এর এমডি মাহাবুবুর রহমান স্বপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিকাশ ব্যানার্জি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net