1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

মীরসরাই প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ বার

সারাদেশের ন্যায় মীরসরাইয়েও শীতের দাপট বাড়ছে। কনকনে শীতে এলাকার গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দুর করার লক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক ও মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাসমুল আলম দিদার।
শনিবার ও রবিবার মীরসরাই সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মোটবাড়িয়া ও ৬ নং ওয়ার্ড তালবাড়িয়া সহ কয়েকটি গ্রামে ৮০০টি কম্বল এবং ৪৫০০ টি শীত বস্ত্র শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সীদের মাঝে বিতরন করেন। পর্যায়ক্রমে ইউনিয়ন সবকটি ওয়ার্ডে শীতবস্ত্র বতরণ করবেন বলে জানান তিনি।

শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা ও আনন্দে আপ্লুত এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ ও দুস্থরা। উত্তর তালবাড়ীয়া সিরাজুল ইসলাম ও নয়ন রায় জানান, গত বছরও দিদার ভাই শীতবস্ত্র দিয়েছেন। এবারও শীত আসার সাথে সাথে তিনি আমাদের কাছে ছুটে এসেছেন। এলাকার বিত্তশালী ব্যক্তিরা সাধারণ মানুষের প্রয়োজনে পাশে এসে দাড়ানোর মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মান সম্ভব।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে শামসুল আলম দিদার বলেন, নিজ এলাকার গরীব ও দুস্থ নিরীহ মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেছি। আমার সাধ্যমতো আগামীতে এলাকার মানুষের জন্য সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net