1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর অপুসহ দায়িত্বভার গ্রহন করেছেন ১৫ সদস্যের বিশিষ্ট কমিটি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর অপুসহ দায়িত্বভার গ্রহন করেছেন ১৫ সদস্যের বিশিষ্ট কমিটি

আলমগীর হোসেন,খাগড়াছড়ি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার

পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি’র পুনর্গঠনের পর সোমবার চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে দায়িত্বভার গ্রহন করেছেন ১৫ সদস্যের বিশিষ্ট পরিষদ।

১৪ ডিসেম্বর সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পুনর্গঠিত কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিভিল সার্জন্ট ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মো. জাহেদুল আলম, সতীশ চন্দ্র চাকমা ও নিগার সুলতানাসহ জেলা পরিষদে হস্তান্তরিত সকল বিভাগীয় প্রধান, সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্টিত দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে গত ১০ ডিসেম্বর পুনর্গঠিত জেলা পরিষদ খাগড়াছড়ির নবনির্বাচিত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সদস্য নির্মলেন্দু চৌধুরী, মো. আবদুল জব্বার, মো. মাঈন উদ্দীন, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, হিরণ জয় ত্রিপুরা, আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা, নীলোৎপল খীসা, মংক্যচিং চৌধুরী,রেম্রাচাই চৌধুরী, মেমং মারমা, শতরুপা চাকমা ও শাহিনা আক্তার সকলে উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ অনুষ্ঠানে আগত সকল অতিথি ও নবাগত জেলা পরিষদ প্যানেল মধ্যাহ্নভোজে মিলিত হন।

উল্লেখ্য যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ এর (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীণ পরিষদ পুনর্গঠনে গত ১০ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত পত্রে ১জন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য দিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন করে পুর্বের কমিটি বাতিল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net