1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জমজমাট শীতবস্ত্রের বাজার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাউজানে জমজমাট শীতবস্ত্রের বাজার

শাহাদাত হোসেন, ( রাউজান চট্টগ্রাম প্রতিনিধি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯৪ বার

রাউজানে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা।পৌষ মাস থেকেই শুরু হয় শীতের মৌসুম। আস্তে আস্তে বাড়তে থাকে শীতের তীব্রতা। যতই শীতের তীব্রতা বাড়ছে রাউজানের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে শীতের গরম কাপড়ের ব্যবসাও।অল্প দামে মোটামুটি ভালো শীতের গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষরাও ভিড় করতে দেখা যায় ফুটপাতের ভাসমান দোকানগুলোতে। সরেজমিন ঘুরে দেখা যায়,রাউজানের ফকির হাট বাজার, গহিরা চৌমুহনী, নোয়াজিষপুর নতুন হাট, হলদিয়া আমিরহাট, নোয়াপাড়া পথের হাট ও পাহাড়তলী চৌমুহনীসহ বিভিন্ন হাট বাজারের মার্কেটে ও ফুটপাতের দোকানে নানা রকমের শীতের গরম কাপড় বিক্রি হচ্ছে।

অনেকে আবার ভ্যানগাড়ি করেও বিক্রি করছেন গরম কাপড়। ফুটপাতের এসব দোকান ও ভ্যানগাড়িতে ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে শীতের গরম কাপড় পাওয়া যাচ্ছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সীদের রয়েছে শীতের কাপড়। শীতবস্ত্র বিক্রেতাদের ডাক আসেন ভাই, আসেন আপু, চাই চাই লন, বাইছি বাইছি লন,এক দাম, এক রেট, দশ টাকা,পঞ্চাশ টাকা, একশ-দেড়’শ টাকা।এভাবেই নারী, পুরুষ, শিশু, তরুণ-তরুণীদের কাছে শীতের কাপড় বিক্রি করছেন হকার ব্যবসায়ীরা।কোথাও একদরে কোথাও দামাদামির মাধ্যমে চলছে বেচাকেনা।ক্রেতারা যার যার পছন্দ মতো কিনছে গরম কাপড়। রাউজান ফকির হাট বাজারে শীতবস্ত্র ব্যবসায়ী আলী আজগর মিটু ও সাদ্দাম হোসেন জানায়, বাহিরে থেকে আসা এসব পুরাত কাপড়ের গাইড ঢাকা ও চট্টগ্রাম নিউমার্কেট থেকে কিনে এনে খুচরা বিক্রি করছি ফুটপাতে বসে।এসব পুরাত কাপড়ের গাইড কিনে আনতে হয়েছে ১০ থেকে ২০ হাজার টাকা দিয়ে।একেকটি গাইডের মধ্যে বিভিন্ন ধরনের শীতের গরম কাপড় রয়েছে।যার মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাত-পায়ের মোজসহ ইত্যাদি।এসব গরম কাপড় ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪শ টাকা দামে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা।প্রতিদিন ৩-৫ হাজার টাকার কাপড় বিক্রি করা হয় বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net