1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সোনারগাঁয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের সভা অনুষ্ঠিত

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭৬ বার

আগামী ১৮ ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপনের প্রস্তুতি নিয়েছে সোনারগাঁ অভিবাসী ফোরাম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেইস ট্রেনিং সেন্টারে বার্ষিক সমন্বয় সভায় এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলি হলো, অভিবাসী কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী, কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য জরুরী সহায়তা প্রদানে করনীয়, বিদেশ ফেরত কর্মীদের রেমিট্যান্স যোদ্ধা সনদ, আহত ও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের ভাতা ও সহজ শর্তে ঋণ প্রাপ্ত ও প্রবাস থেকে আসা প্রতিটি মৃত কর্মীর লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফনের বিষয়গুলি সরকারকে সুপারিশ করার বিষয়ে আলোচনা হয়।

ওকাপ এর প্রোগ্রাম ম্যানেজার এ মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম , বক্তব্য রাখেন, নির্বাহী পরিচালক, ওমর ফারুক চৌধুরী । উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা অভিবাসী ফোরাম, আড়াইহাজার অভিবাসী ফোরাম, নরসিংদী অভিবাসী ফোরাম, কুমিল্লা ব্রক্ষ্মন পাড়া অভিবাসী ফোরাম এর সদস্যরা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net