1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের মেটুয়ায় মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে দুয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নাঙ্গলকোটের মেটুয়ায় মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে দুয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার

মহান বিজয় দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬-ই ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় মেটুয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন- নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল বাতেন। আরো বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ফরিদুল হক ছায়েদ, আবুল খায়ের, হাজী আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন, বিএনপি নেতা সোলায়মান’সহ অতিথিরা।

এসময় আরো উপস্থিত ছিলেন মেটুয়া সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি শাহ পরান, সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, সহ-সাধারণ সম্পাদক শাখওয়াত হোসেন, শাওন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন সোহেল, অর্থ সম্পাদক মাহবুব, সহ অর্থ সম্পাদক শরীফ, প্রচার সম্পাদক শামসুজ্জামান, ১ নং সদস্য আব্দুল্লাহ আল মামুন’সহ সকল স্বেচ্ছাসেবীগণ।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং বিশ্বব্যাপী করোনা মহামারীর হাত থেকে মুক্তি, সর্বোপরি মহল্লা, সমাজ, দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির। স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এই দোয়াতে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net