1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন ছাত্রলীগের বিজয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন ছাত্রলীগের বিজয় দিবস পালিত

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

রাঙ্গুনিয়া উপজেলা শিলক ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র‌্যালি বের করে উপজেলার শিলক ইউনিয়ন ছাত্রলীগ। র‌্যালিটি দক্ষিন রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে ইউনিয়নের চতুর্দিকে প্রদক্ষিণ করে। পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন সাধারণ সম্পাদক জামশেদ মুন্নার পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌহিদুল আজিজ মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন সহ-সভাপতি সরোয়াল লিটন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো আলমগীর ও আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net