1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি কর্তৃক ৬ কোটি টাকা উন্নয়ন কাজ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি কর্তৃক ৬ কোটি টাকা উন্নয়ন কাজ উদ্বোধন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৮ বার

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী থেকে নির্বাচিত বর্তমান সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইউনিয়নে ৫ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে- ১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ২ কোটি টাকা ব্যয়ে আলাওল ব্রিজ, ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ২৩ লাখ টাকা বাজেটের গাজী পাড়া ঈদগাহ সড়ক, ৮৪ লাখ টাকায় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, ২৭ লাখ টাকায় তদবির উদ্দিন মুন্সি সড়কে ব্রিজ নির্মান কাজ উল্লেখযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।

জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর আলম, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান এবং ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।

এসব উন্নয়ন কাজসমূহ বাস্তবায়নের জন্য সাংসদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. শামীম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net