1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪২ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বেতাগী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শন” শীর্ষক সেমিনার ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২০ ডিসেম্বর) রাঙ্গুনিয়া তিনচৌদিয়া এলাকায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের অধ্যাপন মোহাম্মদ গোফরান। দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহ্’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাজের আহম্মদ, মোহাম্মদ শওকত আলী তালুকদার,ডাবুয়া জগন্নাথ শাখার সহ সভাপতি নাজিমুদ্দিন কালু।এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাহেদুল চৌধুরী, জাহেদুল আলম, বেলাল হোসাইন, আকবর হোসেন, সাইফুল ইসলাম, মাহবুবুল আলম। জিকিরে ছেমা মাহফিলে পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সদস্য শিল্পী মোহাম্মদ জয়নাল আবেদীন। সকালে শিশুকিশোর সমাবেশে অংশগ্রহণকারী বিজয়ী শিশুকিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net