1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় চাঁন্দার বাড়িতে মিলাদ মাহফিল ও ফাতেহা ইয়াজদাহুম অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

রাঙ্গুনিয়ায় চাঁন্দার বাড়িতে মিলাদ মাহফিল ও ফাতেহা ইয়াজদাহুম অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৭৪ বার

মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া বেতাগীর চাঁন্দার বাড়িতে এম কে পাভেল তালুকদারের উদ্যেগে মা-বাবার ঈছালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও ফাতেহা ইয়াজদাহুম উপজেলার বেতাগী ইউনিয়নের চাঁন্দার বাড়ির মরহুম ইউনুছ তালুকদার বাড়িতে আজ সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা। প্রধান আলোচক ছিলেন তরুন উদীয়মান বক্তা কালুরঘাট তৈয়্যবীয়া দরসে নেজামী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হাসান আল আযহারী ও প্রধান বক্তা ছিলেন মাছরাঙা ও বিজয় টিভির ইসলামী আলোচক মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল আযহারী।

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী। শেখ জাহেদ বাদল’র পরিচালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি প্রবীণ আলেমেদ্বীন মাওলানা সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন, রাউজন পাঁচখাইন মহিউল উলুম সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আতাউল মোস্তফা রেজভী, নেছারিয়া তৈয়্যবিয়া অনার্স মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী ও মাওলানা ইউসুফ নঈমী।

আরো উপস্থিত ছিলেন রাউজন হাঁছি ফকির সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়া ইসলামী যুবসেনা সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম নঈমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net