1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ব্লক কারখানায় মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

ডেমরায় ব্লক কারখানায় মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ বার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় একটি ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে মো. দেলোয়ার হোসেন শুভ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে ডেমরার রানীমহল সংলগ্ন ‘পসিবল কঙ্ক্রিট ইন্ডাষ্ট্রী’ নামের সরকারী অনুমোদনহীন কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শ্রমিকের দু’টি পা ভেঙ্গে যায়। নিহত শুভ ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, বৃহস্পতিবার সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাননবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি। ওই পাখাগুলোতে বেয়ারিং থাকায় দ্রুত শুভর দু’টি পা প্যাঁচিয়ে পর্যায়ক্রমে ভেঙ্গে যায়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের স্পেডার মেশিন ও কাটার লক দিয়ে মিক্সার মেশিনের চারপাশ, লোহার ফ্রেম ও ছাউনি কেটে শুভকে বের করা হয়।

কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছারপত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোন অনুমতি পত্র দেখাতে পারেনি।
এদিকে এ ঘটনায় কারখার মালিকে মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান ঘটনাস্থলে বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোন অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net