1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের সম্মাননা পেলেন 'বন্ধু চিরদিন' এর জ,ই বুলবুল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

জেলা শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের সম্মাননা পেলেন ‘বন্ধু চিরদিন’ এর জ,ই বুলবুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬১৭ বার

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা ও গণমাধ্যমে নানা ভূমিকা রেখে নিজেকে স্বমহিমায় দ্যুতি ছড়িয়ে দিচ্ছেন সাংবাদিক ও সামাজিক সেবামূলক সংগঠন ‘বন্ধু চিরদিন’র সদস্য জ,ই বুলবুল। এশিয়ান টিভির এই সিনিয়র রিপোর্টার নিজ জেলা বি.বাড়ীয়ায় রিপোটিংয়ের ওপর শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে সাংবাদিক মহলে বেশ প্রশংসিত হন।

গতকাল শুক্রবার রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শুভেচ্ছা জানান এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুণ উর রশিদ সিআইপি ও প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশিদ পারভেজ।

এসময় বিভিন্ন জেলার শ্রেষ্ঠ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে কাজের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা জানানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অন্যান্য পুরস্কারপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া নবী নগরের কৃতি সন্তান সাংবাদিক জ,ই বুলবুলকেও পুরস্কৃত করা হয়।

সাংবাদিক জ,ই বুলবুল শুধুুমাত্র সাংবাদিকতায়ই নিজের অবস্থানে আলো ছড়ায়নি। ছড়াকার হিসেবেও খ্যাতি ছড়িয়েছেন। তাছাড়া বুলবুল এশিয়ান টিভির সম্মাননা পুরস্কার ছাড়াও বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, মানবাধিকার সংগঠন থেকেও পুরস্কার গ্রহণ করেছেন।

জানা যায়, নিজ কর্মস্থল এশিয়ান টিভি থেকে ২ বার সম্মাননা গ্রহণ করেছেন তিনি। এছাড়া মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি থেকে ৭ বার, কল্যাণ সমিতির ১ বার, স্থানীয় প্রেসক্লাব থেকে ৩ বার এবং বিভিন্ন পত্রিকা হতে একাধিকবার কাজের বিনিময়ে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন জ,ই বুলবুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net