1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার মজিদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

চকরিয়ার মজিদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪২০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার ২০২০সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল শনিবার ২৫জানুয়ারি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর মুজিবুল হক মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী চকরিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) ডাঃ নুরুল কবির, মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মো. জসীম উদ্দিন, এস.এম নাজিম উদ্দিন, মাদরাসার সহ-সুপার মাওলানা রুহুল কাদের, সাংবাদিক আবদুল মতিন চৌধুরী ও সাংবাদিক শাহজালাল শাহেদ। দোয়া অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে আলিফুল মতিন চৌধুরী আপন ও আবিদ হোসেন মাহিসহ অধ্যয়নরত একাধিক শিক্ষার্থীও বক্তব্য রাখেন। অনুষ্ঠান থেকে মাদরাসা প্রথম এবং ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে দাখিলের দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওলানা আবদুস ছালাম ছিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net