1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র‍্যালী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র‍্যালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪১৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
সারাদেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাগেরহাটে র‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শেখ মো. মনিরুজ্জামান বলেন, একটা দেশের উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে) প্রকল্পে সরকার ৩২৯ টি প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে আমরা এটাকে সাদুবাদ জানাই। সরকারের এ যুগোপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রীকে বাগেরহাটের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net