1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪৭ বার

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলার বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ব্যবসায়ী রবিউল হত্যা মামলায় চার্জশিট ভুক্ত আসামী করায় বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকার আহবায়ক জাহিদুজ্জামান ফারুক এর সভাপতিত্বে ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা সভাপতি অমরেশ রায় সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামান,ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেবাশীষ বিশ্বাসের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ব্যবসায়ী রবিউল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি করায় এর তীব্র প্রতিবাদ জানান। বলেন আশা করছি অতি অল্প সময়ের মধ্যে দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে যে মিথ্যা মামলায় চার্জশিটভুক্ত করা হয়েছে তা অতি দ্রুততম সময়ের মধ্যে মামলা রিভিউ করে নাম বাদ দেয়ার জোর দাবি জানান। দেবাশীষ বিশ্বাসের এই মিথ্যা মামলায় চার্জশিটভুক্ত আসামী থেকে নাম বাদ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net