1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

ইফতেখায়ের আলম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

রাজশাহীর গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদরকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বালুমহালের ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ইজারাবহির্ভুত এলাকা থেকে বালু উত্তোলন এবং পাড় থেকে মাটি কাটার দায়ে এই জেল-জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম গোদাগাড়ীর সেখেরপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই বালুমহালটি ইজারা নিয়েছে সানজিদা এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এর প্রোপাইটরের নাম মনোয়ার হোসেন ডিপলু।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম জানান, নির্ধারিত এলাকার বাইরে থেকে বালু কেটে বিক্রি করছিল সানজিদা এন্টার প্রাইজ। তাছাড়া নদীপাড়ের মাটি কাটার কোন অনুমতি তাদের নেই। কিন্তু তারা মাটি কেটে বিক্রি করছিল। এ কারণে বালুমহালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি জরিমানার টাকা পরিশোধ করেছে। এছাড়া সে সময় শামীমুল হক নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বাসা রাজশাহী নগরীর গুড়িপাড়া এলাকায়। তিনি ওই বালুমহালের ব্যবস্থাপক। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net