1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নৌকায় আগুন লেগে মারা গেলেন মাঝি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

নৌকায় আগুন লেগে মারা গেলেন মাঝি

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৮৫ বার

কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) নামের এক মাঝি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলেসহ আরও চারজন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে এ দুর্ঘটনা হয়। নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), একই সদরের ইসরাফিলের ছেলে তারেক ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন।

মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন।

আহতদের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net