1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা, বিক্ষোভে উত্তাল ঈদগাঁহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কক্সবাজারে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা, বিক্ষোভে উত্তাল ঈদগাঁহ

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৪৯ বার

কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রবিবার ১৭ জানুয়ারী বিকাল ৪টায় কক্সবাজার বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ওই হামলার ঘটনাটি ঘটে।

আহত রাশেদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুমু সরওয়ার কমল’সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়।

সাংসদ কমলের নেতৃত্বে থাকা নেতাকর্মীদের বহরে জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদসহ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমানও ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর নেতৃত্বে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী অতর্কিত অবস্থায় প্রাণনাশের উদ্দেশ্যে রাশেদ ও মিজানের উপর হামলা চালায়।

কিছু বুঝে উঠার আগেই রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র লাঠি,রড়,হকিস্টিক দিয়ে এলোপাতাড়িভাবে রাশেদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ সুত্রে জানা গেছে।

এতে রাশেদ মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

ওই সন্ত্রাসী হামলার ঘটনায় রাশেদের ব্যক্তিগত ব্যবহারের একটি আইফোন ১০ ও পকেটে থাকা ৩৭ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার সংবাদ মুহুর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে বিক্ষুব্ধ ঈদগাঁহ,জালালাবাদ,ইসলামাবাদ ও আশপাশের এলাকার জনতা বিক্ষোভ মিছিল রেব করে এবং ঈদগাঁও বাজার,ঈদগাঁহ বাসস্টেশন, কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে।

বিকাল ৫টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক অবরোধে ফলে আটকে পড়েছে শতশত দুরপাল্লার গাড়ি।

বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে ঈদগাঁহ বাসস্টেশনে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

ঈদগাঁহ বাসস্টেশনের উত্তর ও দক্ষিণে মহাসড়কের প্রায় ২০ কিমি পর্যন্ত তীব্র যানজট লেগে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একটি বিশ্বস্তসুত্র নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net