1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চরমোনাইয়ের দুই পীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

সোনারগাঁয়ে চরমোনাইয়ের দুই পীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৫৩১ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেঙ্গাকান্দি কারীমিয়া মুজাহিদিয়া মাদরাসার দুইদিন ব্যাপি বাৎসরিক ওয়াজ মাহফিলে বুধবার ২০ জানুয়ারি ১ম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মােসাদ্দেক বিল্লাহ আল – মাদানী (সাহেবজাদা পীর চরমোনই) ও বৃহস্পতিবার ২১ জানুয়ারি ২য় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সৈয়দ মােঃ ফয়জুল করিম (সাহেবজাদা পীর সাহেব চরমােনাই)। এছাড়াও থাকছেন মুফতি এসহাক মু. আবুল খায়ের (সাহেবজাদা পীর সাহেব চরমােনাই)।

চরমোনাইয়ের মরহুম পীরে সাহেবের সুযোগ্য তিন ছেলের আগমন উপলক্ষে হাত পাখা প্রতিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মাদরাসা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মাসুম রানার সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপি এবারের ইসলামি মহাসম্মেলনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মাদ্রাসার মোহতমিম মাওলানা কাওছার বাঙ্গালী বলেন, এবারের আয়োজনে ভিন্নমাত্রা আনতে মাদ্রাসার ত্রিশ বর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উদযাপন করার উদ্যোগ নিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামান বলেন, এই আয়োজনটি সফল করতে ছয়মাস আগে থেকে মাসিক প্রস্তুতি সভাসহ গত এক সপ্তাহজুড়ে পোস্টারিং, মাইকিং ও লিফলেট বিলি করা হচ্ছে। ত্রিশ বছরপূর্তি, প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী ও ইসলামী মহাসম্মেলনে দুই জন পীর সাহেবদের উপস্থিতির মাধ্যমে এবার আমরা ঘোষণা করতে চাই সোনারগাঁয়ের মাটি হবে চরমোনাইয়ের ঘাঁটি ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net