1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ইটবাহী জীপ গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৭ বছর বয়সী এক কন্যা শিশুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রাউজানে ইটবাহী জীপ গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৭ বছর বয়সী এক কন্যা শিশুর

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২২৩ বার

চট্টগ্রামের রাউজানে ইটবাহী চাঁদের গাড়ি (জীপ )এর ধাক্কায় প্রাণ গেল ৭ বছর বয়সী এক কন্যা শিশুর। তার নাম সানজিদা আক্তার মুক্তা মনি। সেই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাথর গ্রামের সিদ্দিকী আহম্মেদের বাড়ীর দিনমজুর মো. আজিজের মেয়ে ও জানিপাথর নুরানী তালীমুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।

বুধবার ( ২০ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম (দ-১০৭৮) নাম্বারের চাঁদের গাড়িটি দুই হাজার ইট নিয়ে জানিপাথর সাইক্কা টিলায় আসে অপ্রাপ্ত চালক তৌহিদুল ইসলাম। ইট অনলোড করার পর গাড়িটি ঘোরানোর সময় শিশু সানজিদা আক্তারকে ধাক্কা দিলে গাড়ি চাকার নিচে পড়ে তার মাথা মগজ বের হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। দুর্ঘটনাটি ঘটে শহীদ জাফর সড়কের পাশে একটি গ্রামীণ সড়কে।

দুর্ঘটনার খবর পেয়ে রাউজান থানা এএসআই আবু বককর ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য ও হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাহান বলেন, শিশুটি রাস্তার পাশে খেলার সময় ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদক্ষ চালকদের যাতে কোনো মালিক গাড়ি না দেয়, এবং তাদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জব্দকৃত গাড়িটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানায়, নিহত শিশুটির পরিবার মামলা না করায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য উপস্থিতিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু মুক্তা মনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net