1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

লালমনিরহাট জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ২৫০ বার

বৃহস্পতিবার দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি ফরহাদ আলম সুমন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মিলন পাটোয়ারী, একাত্তর টেলিভিশন প্রতিনিধি উত্তম কুমার রায়, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলানিউজ প্রতিনিধি খোরশেদ আলম সাগর ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ২৩ জানুয়ারি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লালমনিরহাট জেলার ৭শত ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হবে। তন্মধ্য, লালমনিরহাট সদর ১শত ১২টি, আদিতমারী ১শত ৩০টি, কালীগঞ্জ ১শত ৫০টি, হাতীবান্ধা ৩শতটি ও পাটগ্রাম ৬০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। পরবর্তীতে অবশিষ্ট ২শত ২৬টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net