1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শনিবার চকরিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন : সর্বমহলে ব্যাপক সাড়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

শনিবার চকরিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন : সর্বমহলে ব্যাপক সাড়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪৩৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২০। শনিবার ১ফেব্রুয়ারি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশী-বিদেশী ক্বারীদের সুরের মূর্চনায় মাতিয়ে তুলবে পুরো পৌরশহর এমনটাই মনে করছেন ধর্মানুরাগি কুরআনপ্রেমিক জনসাধারণ।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন নিয়ে চকরিয়ার তথা পাশ্ববর্তী উপজেলার প্রান্তিক জনপদের সর্বমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও যে যার মতো করে প্রচার প্রচারণা চালিয়েছে। আয়োজক কমিটিও কয়েক দফা বৈঠক করেছেন তাদের প্রস্তুতি নিয়ে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার জানিয়েছেন প্রতিবেদককে।
তারা ধারণা করছেন, ক্বিরাত সম্মেলনে কুরআনপ্রেমিক অর্ধলক্ষাধিক মানুষের সমাগত হতে পারে। তাই এ নিয়ে আইন শৃংখলা রক্ষা থেকে শুরু সবধরনের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির একাধিক কর্মকর্তা।
সম্মেলনের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার আবদুস শাকুর জানান, মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের সদস্যরাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। চকরিয়ায় প্রথমবারের মতো হওয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সর্বস্তরের মানুষের মনে কল্পনাতীত সাড়া ফেলেছে। যেটি আমাদের তথা চকরিয়াবাসীর মনোবাসনা প্রাণের এ ক্বিরাত সম্মেলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাছাড়া সম্মেলনের অন্যতম মুখপাত্র মোহাম্মদ নূরুন্নবী, মুছা ইবনে হোসাইন বিপ্লব ও এইচ.এম রুহুল কাদের জানান, শনিবার বিকাল ৪টা থেকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সম্মেলনের বিশেষায়িত কর্মসূচি হচ্ছে কুরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে হামদ-ই বারী, নাত-ই রাসুল (সঃ) ও ইসলামী সংগীত পরিবেশিত হবে।
সন্ধ্যার আগে ও পরে দীর্ঘ সময় ধরে প্রবাল শিল্পী গোষ্ঠীর ইসলামী গানের একাধিক পরিবেশনা থাকবে। রাত ৮টার পরপরই আন্তর্জাতিক মানের বিদেশী ক্বারীদের নৈপূণ্যতা পরিবেশন হবে। সবমিলিয়ে সকলের ভালো লাগার মতো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন সম্মেলনের জ্যেষ্ঠ এ কর্মকর্তারা।
তারা আরো জানান, চকরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
বিশেষ করে সুরের মূর্চনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়কে আন্দোলিত করতে এইদিন দেশী-বিদেশী ক্বারীদের মধ্যে যারা থাকছেন- শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী (বাংলাদেশ), ক্বারী কারীম মানসুরী (ইরান), শাইখ আদিল আল-বায (মিশর), শাইখ আহমাদ আল-খালদী (মরক্কো), ক্বারী মুয়াজ মোস্তফা (থাইল্যান্ড) ও ক্বারী হুসাইন তুরকান (তুরস্ক)। এছাড়াও দেশের আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের মুরব্বী, তরুণ ও ক্ষুদে ক্বারীদের সম্মিলন ঘটবে এই আয়োজনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net