আশুতোষ চাকমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ২৮/০১/২০২১ খ্রীঃ বৃহস্পতিবার বেলা ১২টায় “বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক” উদ্যোগে শহিদ মিনার চত্বরে “শিক্ষক-শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ান তাহমিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য বাখেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।এছাড়া আরো বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হ্লামিউ মারমা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব, পালি বিভাগের সোহেল চাকমা, নাট্টকলা বিভাগের ঋজু লক্ষ্মী অবরোধ, লোকপ্রশাসন বিভাগের সুখি কুমার তঞ্চঙ্গ্যা ও চট্টগ্রাম মহানগরের রাজনৈতিক কর্মী দীপা মজুমদার।
সমাবেশে বক্তারা বলেন,বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার আধার,মুক্তচিন্তা ছাড়া কোনো সমাজ বিকশিত হতে পারে না। অথচ প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীদের উপর খুলনা বিশ্ববিদ্যালয়ে যেভাবে সওয়াব হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।”
বক্তারা এসময় খুবি উপাচার্য ও প্রশাসনকে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ও প্রতিহিংসাপরায়ণ হিসেবে আখ্যা দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের বহিষ্কার-অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবী করেন।
বক্তারা খুবি উপাচার্যের উদ্দেশ্যে বলেন, “আপনি অনেকজন আত্মীয়স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন, তিনটি ভবন নির্মাণে দুর্নীতি করেছেন। আজকের সমাবেশ থেকে আমরা আপনাকে শোকজ করতে চাই, আপনি কারণ দর্শাবেন কোন অধিকার বলে আপনি এসব করছেন।”
সমাবেশে বক্তারা আরো বলেন, “আমরা গত ২৫ তারিখ এই চত্বরেই খুবি প্রশাসনের অন্যায্য সিদ্ধান্ত রদ করার আগ পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। ২ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিশ্রুতি পেলেও ৩ জন শিক্ষকের বহিষ্কার-অপসারণ বাতিল করা হয়নি। তাই আমরা আমাদের আন্দোলন পুরা ছাত্র সমাজের পাশাপাশি অব্যাহত রাখবো।” সমাবেশে চবি প্রসঙ্গে চবি প্রশাসনের প্রতি শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১ম বর্ষের পরীক্ষা অবিলম্বে নেয়ার দাবী জানান, শাটল চালুর আগ পর্যন্ত বাস সার্ভিস চালু করার দাবী জানান এবং মোবাইল লোন ও ফ্রি ডাটা সংক্রান্ত অসঙ্গতির সমালোচনা করেন।
মানববন্ধনে সমাপণী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য মাইদুল ইসলাম বলেন,খুবি প্রশাসনকে অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসতে পুনর্বার আহ্বান জানান এবং আজকের মতো সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।