1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামী কবিরাজ জিনের বাদশা স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

স্বামী কবিরাজ জিনের বাদশা স্ত্রী

লাকসামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আটক এম, এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩১৫ বার

লাকসামে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে স্বামী- স্ত্রী’র বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ) দুপুরে তাদেরকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।

আটককৃত হলেন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বেতীহাটি গ্রামের মৃত শরাফত উল্লাহ ছেলে সফিকুর রহমান ও তার ছেলের স্ত্রী মাজেদা বেগম পুতুল । বর্তমানে একই ইউনিয়ন মোহাম্মদপুর গ্রামে মৃধা বাড়ীতে বসবাস করেন তারা।

পুলিশ ও ভুক্তভোগী অভিযোগ সুত্রে জানাযায়,

মাজেজা বেগম ও তার স্বামী সফিকুর রহমান বিভিন্ন এলাকায় মানুষের জটিল কঠিন সমস্যা সমাধান করে দেন বলে জিনের বাদশা হয়ে পরিচয় দেন তারা। সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা ও স্বর্ন গয়না। গত ৭/৮ মাস পূর্বে উপজেলার আতাকরা গ্রামে মোঃ শফি উল্লাহ ছেলে

শরিফুল ইসলাম সবুজের স্ত্রী রহিমা খাতুন পাখির সঙ্গে জিনের বাদশা কবিরাজ সাজেদা বেগম পরিচয় হয়। সবুজের স্ত্রী ও তার শশুর বাড়ী পারিবারিক সম্যসা সমাধান করে দিবে বলে তাদের কাছ থেকে নগদ টাক ও স্বর্ন গয়না নিয়ে যায়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও কথামতো কাজ না হওয়ায় ভুক্তভোগী রহিমা বেগমের মনে সন্দেহ সৃষ্টি হয়।রহিমা বেগম তার স্বামী সবুজের কাছে বিষয়টি বলেন। সবুজ জিনের বাদশা সাজেদা ও তার স্বামী সফিকুর রহমান কে বিভিন্ন সময় জিজ্ঞেস করলে তারা ১৫ দিনের মধ্যে টাকাও স্বর্ন গয়না ফিরিয়ে দিবেন। গত ২৭ জানুয়ারি জিনের বাদশা সাজেদা বেগম ভুক্তভোগী পরিবারের বাড়ীতে গিয়ে তাদের টাকা ও স্বর্নকার বুঝিয়ে দেয়। ফেরত স্বর্ন গয়না দেখে মনে সন্দেহ সৃষ্টি হয় তাদের। পরে (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার বাজারে স্বর্ন দোকেন নিয়ে আসলে স্বর্নকার বলেন এগুলো স্বর্ন না। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। ভুক্তভোগী শরিফুল ইসলাম সবুজ বাদী হয়ে বৃহস্পতিবার লাকসাম থানায় জিনের বাদশা সাজেদা বেগম পুতুল ও রফিকুল ইসলাম বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিদের কে আটক করে পুলিশ। আজ রাতে এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানা (ওসি) তদন্ত মোঃ তোফাজ্জল হোসেন বলেন, অভিযুক্ত সাজেদা বেগম পুতুল ও সফিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে আজ সান্ধায় কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net