মো: সাইফুল্লাহ;
৩০ জানুয়ারি২০২১ শনিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে প্রকাশ্যভাবে বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই বাছাই শুরু হয়েছে। নির্বাচনী বোর্ডে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, জামুকার প্রতিনিধি আলেপ মোল্লা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে । এছাড়া উপস্হিত ছিলেন সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, সহকারি আইটি অফিসার আহমেদ মাহফুজসহ বীর মুক্তিযোদ্ধাগন। যাচাই বাছাইয়ের ১ম দিন এক থেকে ১০০তম সিরিয়াল পর্যন্ত যাচাই বাছাই করা হবে বলে জানা গেছে। শ্রীপুর উপজেলার মোট ২৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।